সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনে পিএমএলএন-পিপিপি গুরুত্বপূর্ণ সমঝোতা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৫ বার

পাকিস্তানে সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। আজ সোমবার অমীমাংসিত আরো কয়েকটি বিষয়ে ফয়সালা হবে বলে ধারণা করা হচ্ছে।

রোববারের বৈঠকের ব্যাপারে একটি সূত্র জানিয়েছে, পিপিপি ফেডারেল মন্ত্রিসভায় যোগদানের ব্যাপারে তার সম্মতি জ্ঞাপন করেছে। এর মাধ্যমে দল দুটির মধ্যে ব্যাপক আলোচনার সমাপ্তির ইঙ্গিত পাওয়া গেল।

সূত্র জানায়, পাকিস্তানের রাষ্ট্রপতি এবং জাতীয় পরিষদের স্পিকার পদের ব্যাপারে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে। পদ দুটি পাবে পিপিপি। উল্লেখ্য, রোববার পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি ঘোষণা করেছেন যে ওই পদে তার বাবা আসিফ আলি জারদারিকে মনোনয়ন দেবে পিপিপি।

তবে সিনেট চেয়ারম্যান এবং চারটি প্রদেশর গভর্নর পদে কারা নিয়োগ পাবেন, সে ব্যাপারে এখনো দল দুটির মধ্যে কোনো সমঝোতা হয়নি।

উল্লেখ্য, সমঝোতা অনুযায়ী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে পিএমএল-এন প্রার্থীকে সমর্থন দেবে পিপিপি। পিএমএল-এন ইতোমধ্যেই ঘোষণা করেছে, তারা প্রধানমন্ত্রী পদে মনোনীত করবে শাহবাজ শরিফকে।

এদিকে বেলুচিস্তানে কোয়ালিশন সরকার গঠিত হচ্ছে। এখানে পিপিপির মনোনীত মুখ্যমন্ত্রীকে সমর্থন দেবে পিএমএল-এন।

আর পিপিপি পাঞ্জাব মন্ত্রিসভায় দুটি আসন পেতে যাচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।

সিন্ধু প্রদেশে সরকার গঠন করবে পিপিপি।
আর খাইবার পাকতুনখাওয়ায় সরকার গঠন করবে ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com