রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ইতিহাস গড়লেন বাবর আজম

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৬ বার

বাবর আজম যেভাবে ছুটছেন, নায়ক থেকে মহানায়ক হয়ে উঠতে আর বেশি দেরি নেই। একের পর এক কীর্তি গড়েই চলেছেন এই পাকিস্তানি, ভেঙে চলেছেন পুরনো সব রেকর্ড। এবার ক্রিস গেইলের দারুণ এক রেকর্ড নিজের করে নিলেম বাবর। গড়লেন নতুন ইতিহাস।

বুধবার পিএসএলে করাচির বিপক্ষে খেলতে নেমে ইতিহাস গড়েন বাবর আজম। বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। এইদিন মাত্র ৬ রান তুলতেই এক রেকর্ড গড়েন তিনি।

বাবর এই রেকর্ড গড়তে খেলেন ২৭১ ইনিংস। ভেঙে দেন ক্রিস গেইলের আগের রেকর্ড। গেইল ১০ হাজার রান করতে খেলেছিলেন ২৮৫ ইনিংস। পাকিস্তানের দ্বিতীয় ও সব মিলিয়ে বিশ্বের ১৩তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানে পৌঁছান তিনি।

যেখানে বাবর ৩৬৯৮ রান করেন জাতীয় দলের জার্সিতে। বাকিগুলো আসে পিএসএলসহ বিভিন্ন দেশের নানান ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ থেকে।

এদিন ৬ রান করে ১০ হাজার টি-টোয়েন্টি রান পূরণ করা বাবর এরপর তোলেন আরো ৬৬ রান। সব মিলিয়ে ৫১ বলে করেন ৭২ রান। তবে দলের অন্যান্যদের ব্যর্থতায় করাচির বিপক্ষে বেশিদূর এগোতে পারেনি তার দল। ১৯.৫ ওভারে ১৫৪ রানে থামে পেশোয়ার জালমির ইনিংস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com