মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সাড়ে ৩ মাস পর কারামুক্ত বিএনপির আলাল

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার

দীর্ঘ ৩ মাস ২৩ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।

কারামুক্তির তথ্য নিজেই নিশ্চিত করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘৩ মাস ২৩ দিন পর আজ জামিনে মুক্ত হলাম।’

কারাগারে যাওয়ার আগে থেকেই অসুস্থ ছিলেন বিএনপির এ যুগ্ম মহাসচিব। তিনি বলেন, কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছেন। নিজেকে সুস্থ করতে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হবেন বলে জানান তিনি।

কারাগার থেকে বেরিয়ে আসলে উপস্থিত নেতাকর্মীরা মোয়াজ্জেম হোসেন আলালকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন সফল না হওয়া পর্যন্ত কোনো অবস্থায় থামবে না।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়। ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com