বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

পাকিস্তানের সরকার গঠন নিয়ে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার

পাকিস্তানে সরকার গঠন নিয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে অটল রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন।ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার পাকিস্তানে সরকার গঠন নিয়ে দেশটির এই অবস্থান স্পষ্ট করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটিতে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলকে স্বীকৃতি না দিতে আইনপ্রণেতাসহ বিভিন্ন মহলের দাবিকে নাকচ করেছে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানে জোট সরকার প্রতিনিধিত্বমূলক কি না, এমন এক প্রশ্নের জবাবে বুধবার ব্রিফিংয়ে ম্যাথু মিলার বলেন, ‘গঠন হওয়ার আগে আমি সরকার নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

তিনি আরও বলেন, ‌‘যেকোনো দেশে জোটভিত্তিক রাজনীতি ওই দেশের নিজস্ব বিষয়। এ সংক্রান্ত আলোচনায় জড়াতে চায় না যুক্তরাষ্ট্র।’

এর আগে মঙ্গলবার ব্রিফিংয়ে পাকিস্তানে জোট সরকার গঠনের চেষ্টাকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দেন স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র। ওইদিন তিনি বলেন, ‘আমি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে জড়াতে চাই না।’

পাকিস্তানে সরকার গঠন নিয়ে কথা না বললেও দেশটিতে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে হস্তক্ষেপ, অনিয়ম কিংবা ভোটারদের ভয়ভীতি দেখানোর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা বিভিন্ন ব্রিফিংয়ে তুলে ধরেন ম্যাথু মিলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com