রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ বার

চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ক্রিকেটার আল আমিন হোসেন। এরই মধ্যে এক খবরে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো এই পেসার।

দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নববধূর নাম ফারজানা আক্তার প্রীতি। বাড়ি কুষ্টিয়া জেলায়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানার আক্তার প্রীতির সাথে শুভবিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) হবে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

প্রথম সংসারটা সুখের হয়নি আল আমিনের। ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এসে ডিভোর্স দেন। পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় অভিযুক্ত হন এ ক্রিকেটার। এ মামলায় আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছিল তাকে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরের শিরোনামে ছিলেন আল আমিন। প্রথম সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে আলআমিনের।

চলতি বিপিএলে চট্টগ্রামের হয়ে গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন পেসার আল আমিন। উইকেট নিয়েছেন ৮টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com