মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ উপস্থিত ছিলেন সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর ই আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম প্রমুখ।

প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ৪৮ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর পর জাতীয় পার্টির দুজনকে শপথ বাক্য পাঠ করান তিনি। শপথের পরে রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন সংরক্ষিত নারী আসনের এমপিরা।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম। শপথ নেওয়া এমপিরা আজ বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেবেন।

সংরক্ষিত নারী আসনের ৫০ এমপিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন (ইসি) সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর গতকাল মঙ্গলবার নির্বাচনী ফলের গেজেট প্রকাশ করে ইসি। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com