সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গাজায় ত্রাণ নিতে ১১২ জনকে হত্যা, ইসরাইলকে দায়ী করা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বাধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১১২ বার

গাজায় ত্রাণ সাহায্য নিতে আসা মানুষের ওপর ইসরাইলের নৃশংস নিধনযজ্ঞের জন্য ইসরাইলি বাহিনীকে দায়ী করে আনা একটি প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। আরব দেশগুলো জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি এনেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রস্তাবটি পাস হতে পারেনি।

জাতিসঙ্ঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের বলেন যে পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪ সদস্যই সমর্থন দিয়েছিল। নিরাপত্তা পরিষদে আরবদের প্রতিনিধিত্বকারী আলজেরিয়ার আনা প্রস্তাবটিতে সমর্থন দেয়নি কেবল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ঘটনাস্থলে কী ঘটেছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। এটাই ছিল সমস্যা।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজা সিটিতে একদল ফিলিস্তিনি মানবিক ত্রাণের জন্য যখন অপেক্ষা করছিল তখন ইসরাইলি হামলায় কমপক্ষে ১১২ জন নিহত ও আরও কয়েক শ’ জন আহত হয়েছে।

গাজা সিটির পশ্চিমাংশে আল-নাবুসির আশেপাশে এই ঘটনা ঘটেছে।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজার উত্তরাঞ্চলে ত্রাণ বন্টনের সময় ট্রাক থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কি ও পদপিষ্ট হয়ে কয়েক ডজন মানুষ আহত হয়েছে। এই সামরিক বাহিনী আরো বলেছে, ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।

গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালানোর খবর জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। সেই সঙ্গে এই ভূখণ্ডের দক্ষিণাংশে খান ইউনিস এলাকায় বিমান হামলাও চালানো হয়েছে।

হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে বলেছে, ইসরাইলি আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ৩০,০৩৫ জনে দাঁড়িয়েছে এবং আহত আরো ৭০,৪৫৭ জন।
সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com