মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

গণিত-বিজ্ঞানের শিক্ষক হতে পারবেন ডিপ্লোমা প্রকৌশলীরা: শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯৮ বার

মাধ্যমিক পর্যায়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক সংকট মেটাতে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) মিলনায়তনে সংগঠনটির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক সংকট নিরসনে ডিপ্লোমা প্রকৌশলীদের কাজে লাগাতে এবং বর্তমান কারিকুলামে যে শিক্ষা-দর্শন অ্যাক্টিভিটি বেইজ লার্নিং, সেখানে যদি ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যেহেতু আমাদের চাহিদা আছে। ডিপ্লোমা প্রকৌশলীরা শিক্ষক হিসেবে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে আসতে পারেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন কারিকুলাম অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের অনেক শিক্ষক প্রয়োজন। শিক্ষকের সেই যোগ্যতার জায়গায়, আমাদের যে এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাস করেছেন, বিদ্যালয় পর্যায়ের গণিত ও বিজ্ঞান তাদের প্রায় সবার পড়ানোর মতো যোগ্যতা রয়েছে। আমরা মনে করছি, ৬০ হাজারের মতো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে আমাদের ডিপ্লোমা পাস করা ইঞ্জিনিয়ারদের সেখানে নিয়োজিত করতে পারি বিশেষভাবে তাহলে আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব। সেটা আমাদের বিবেচনায় আছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com