বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

বাতিল হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৫৪ বার

করোনা ভাইরাসের কারণে বেশ কিছু নির্ধারিত সিরিজ বাতিল হয়ে গেছে। এ অবস্থায় আগামী দুই বছরের জন্য যে ওয়ানডে লিগ ও টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করা হয়েছিল সেগুলো বাতিলের জন্য আইসিসিকে আহŸান জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের নেতৃত্বে বেশ কিছু বোর্ড।

করোনা ভাইরাসের তাÐব কখন থামবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউই জানে না। বিশ্বজুড়ে এ ভাইরাস মহামারী রূপ ধারণ করেছে ইতোমধ্যে। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিনই। এমন অবস্থা বেশ ভালোই প্রভাব ফেলেছে ক্রীড়াঙ্গনে। স্থগিত হয়ে গেছে সব বৈশ্বিক আসর, দ্বিপক্ষীয় সিরিজ কিংবা ঘরোয়া আসর। এমন অবস্থায় কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালিয়ে যাওয়া হবে এটা নিয়ে ভাবছে আইসিসি। তবে তিন মোড়ল খ্যাত অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড চাচ্ছে না টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক।

এমনকি ওয়ানডে লিগও যেন না হয় আগামী দুই বছর। এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত দুই সপ্তাহ আগে আইসিসির সভা হয়েছে টেলি কনফারেন্সে। যেখানে অনুরোধ করা হয়েছে, ভবিষ্যৎ সফরসূচি নতুন করে করা হোক। নইলে অনেক বোর্ড আর্থিক ক্ষতির মুখে পড়বে। এর জন্য বেশি আগ্রহী ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এ ব্যপারে কোনো মতামত জানায়নি আইসিসি।

এমনটা টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা। করোনাক্রান্তি পার হয়ে গেলে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ চালু হয় তা হলে অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। এমনটা হলে তিন মোড়লের ক্ষতিটাই বেশি হবে বলে মত দিচ্ছে তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com