বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধুকে হত্যার অভিযোগে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধই দায়ী: ভ্যান্স টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর রিপাবলিকানদের চাপে ট্রাম্প হরমুজে মাইন বিস্ফোরণে চার তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী! লম্বা চুলের জন্য কোন তেল সবচেয়ে উপকারী, জানালেন বিশেষজ্ঞরা

রমজানে প্রাথমিক বিদ্যালয়ে নতুন সময়সূচি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৮৭ বার

পবিত্র রমজান মাসে নতুন সময়সূচিতে প্রাথমিক বিদ্যালয় চলবে বলে নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কুলে ক্লাস চলবে। ১০ রমজান পর্যন্ত এ নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক পরিপত্রে এ রুটিন প্রকাশ করা হয়েছে।

বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয় পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। ৯ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এদিকে পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। এসব দফতর চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

অন্যদিকে রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com