বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘সরকারি হিসেবের বাইরেও বৃটেনে প্রাণ হারিয়েছেন ৭৫০০ জন’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৩৮৬ বার

বৃটেনে সরকারি হিসেবের বাইরেও কোভিড-১৯ মহামারিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫০০ মানুষ। এ তথ্য প্রকাশ করেছে দেশটির একটি চ্যারিটি। শনিবার দেশটিতে প্রাণ হারিয়েছেন নতুন করে ৮৮৮ জন। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৪৬৪ জনে। কিন্তু কেয়ার ইংল্যান্ড নামের ওই সংস্থাটি জানিয়েছে, গত ১লা এপ্রিল থেকে তাদের করা হিসেব অনুযায়ী বৃটেনে বাড়িতে বসে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫০০ জন। দেশটির গণমাধ্যম ডেলি টেলিগ্রাফকে কেয়ার ইংল্যান্ডের প্রধান নির্বাহী মার্টিন গ্রিন বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া একদম সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন। তারপরেও আমরা ১লা এপ্রিল থেকে এদেশের মৃত্যু হার দেখেছি। এর সঙ্গে পূর্ববর্তী বছরগুলোর পার্থক্য বের করেছি।

এতে দেখা গেছে, কোভিড নাইন্টিনে প্রাণ হারিয়েছেন সরকারি হিসেবের বাইরেও প্রায় ৭৫০০ মানুষ।

এদিকে এ সপ্তাহে বৃটিশ সরকারের এক হিসেবে জানানো হয় যে, ১৪০০ এর মত বৃটিশ হয়ত কোভিড নাইন্টিনে হাসপাতালের বাইরে প্রাণ হারিয়েছেন। কেয়ার ইংল্যান্ডের হিসেবে পাওয়া মৃতের সংখ্যা এর ৫ গুন প্রায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com