বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৭৮ বার

রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গাড়িটিতে থাকা ৭ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মহাখালী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

আহতরা হলেন, সৌদি প্রবাসী মো. কায়েস (৩৮), মো. কাইয়ুম (২৬), মো. কামরুল সর্দার (৬০), লায়লা (১০), মো. শিহাব (৩৬), জবা (১৬) ও মাইক্রোবাস চালক আমিনুল ইসলাম (৪৬)।

আহত মাইক্রোবাস চালক আমিনুল ইসলাম বলেন, ‘সৌদি ফেরত মো. কায়েসকে নিতে তার পরিবারের লোকজনসহ নড়াইলের লোহাগাড়া থেকে রাতে ঢাকায় আসি। পরে বিমানবন্দর থেকে তাকে নিয়ে নড়াইলের উদ্দেশে রওনা করি। কিন্তু মহাখালী ফ্লাইওভারে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমরা মাইক্রোবাসে থাকা ৭ জনের সবাই আহত হই। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘সকালে মহাখালী ফ্লাইওভার থেকে শিশুসহ আহত ৭ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com