শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করল ভারত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯৩ বার

ব্যাপক টানাপোড়েনের পর মালদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ভারত। মঙ্গলবার স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

মালদ্বীপভিত্তিক দৈনিক মিহারু জানিয়েছে, আদ্দুর দক্ষিণতম প্রবালপ্রাচীরে মোতায়েন ২৫ জন ভারতীয় সেনা গত ১০ মার্চ মালদ্বীপ ছেড়ে চলে গেছে। এর মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে। বাকিদের আগামী ১০ মে-এর মধ্যে ফিরিয়ে নেয়া হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মালদ্বীপ থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরুর বিষয়ে মালদ্বীপ বা ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে মিহারু জানিয়েছে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী সূত্রে তারা এই তথ্য নিশ্চিত হয়েছে।

এর আগে গত সপ্তাহে মালদ্বীপ চীনের সাথে একটি সামরিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সেপ্টেম্বরে ক্ষমতায় আসেন। তিনি নির্বাচনী ইশতেহারে মালদ্বীপের সামুদ্রিক সীমান্তে টহল দেয়ার জন্য মোতায়েন করা ভারতীয় নিরাপত্তা কর্মীদের বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সূত্র : এনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com