সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

হামাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইসরাইল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১১২ বার

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের দেয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরাইল।

শুক্রবার ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রীসভার সাথে বৈঠক করেন নেতানিয়াহু। বৈঠক শেষে তিনি বলেন, হামাসের এই নতুন প্রস্তাব ‘এখনো অযৌক্তিক।’

এছাড়া নেতানিয়াহু দখলদার সেনাদের রাফায় হামলা চালানোর পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর।

এদিকে, চলমান গাজা যুদ্ধের বিরতি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা মধ্যস্থতাকারীদের কাছে এই প্রস্তাব পেশ করেছে।

শুক্রবার টাইমস অফ ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে হামাস। তারা বলেছে, এ বিরতির সময় ৭০০ থেকে ১ হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। তাদের মধ্যে ইসরাইলি কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০০ ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এর বিনিময়ে তারা ইসরাইলের নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বন্দীদের মুক্তি দেবে।

হামাস জানিয়েছে, এটি হবে চুক্তির প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে ইসরাইলের সামরিক বাহিনীকে স্থায়ী যুদ্ধবিরতির তারিখ দিতে হবে।

হামাস আরো বলেছে, পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে উভয় পক্ষের সকল আটক ব্যক্তিদের মুক্তি দেয়া হবে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com