শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভারত মহাসাগরে হামলার ঘোষণা হাউছিদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

ইয়েমেনভিত্তিক হাউছি যোদ্ধারা এবার ভারত মহাসাগর এবং উত্তমাশা অন্তরীপের (কেপ অব গুড হোপ) মতো অনেক দূরবর্তী এলাকার জাহাজে হামলা চালানোর পরিকল্পনার কথা ঘোণা করেছে। হাউছিদের হামলার মুখে অনেক জাহাজ লোহিত সাগরীয় এলাকা এড়িয়ে চলতে থাকার প্রেক্ষাপটে তারা এই ঘোষণা দিলো।

এক্সে পোস্ট করা বিবৃতিতে হাউছিদের দুই মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এবং মোহাম্মদ আবদুলসালাম ঘোষণা করেন যে ভারত মহাসাগর এবং এমনকি আফ্রিকার দক্ষিণাংশে অবস্থিত উত্তমাশা অন্তরীপের মতো দূরবতৃী এলাকাগুলোতেও ইসরাইলের সাথে সম্পর্কিত জাহাজগুলোতে তারা হামলা চালাবে।

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত আগ্রাসন এবং অবরুদ্ধ এলাকাটিতে গণহত্যামূলক কার্যক্রম চালানোর জবাবে চার মাস আগে বাব আল-মানদেব প্রণালী এবং লোহিত সাগর অতিক্রম করা জাহাজগুলোর ওপর হামলা চালানো শুরু করে হাউছিরা। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হাউছিদের অবস্থানে হামলা চালিয়েও তাদেরকে দমন করতে পারেনি। ফলে হাউছিদের এড়ানোর জন্য অনেক জাহাজই এখন উত্তমাশা অন্তরীপ দিয়ে ঘুরে চলাচল করে থাকে।

সাপ্তাহিক টেলিভিশন বক্তৃতায় সারি জোর দিয়ে বলেন যে ‘অপ্রত্যাশিত’ জাহাজ চলাচল রুটগুলোতে অভিযান সম্প্রসারণ করতে চায় হাউছিরা। তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ, সম্প্রসারিত এবং অধিকতর প্রয়োজনীয় পদক্ষেপ।’

ফাউন্ডেশন ফর দি ডিফেন্স অব ডেমোক্র্যাসিসের ইরানবিষয়ক বিশেষজ্ঞ বেহনাম বেন টালেব্লু এ ব্যাপারে ইউএসএনআই নিউজকে বলেন, হাউছিদের হাতে যেসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা রয়েছে, তা দিয়ে তারা ইয়েমেনের কিছু কিছু স্থান থেকে ভারত মহাসাগরের টার্গেটগুলোতে হামলা চালাতে পারবে।

হাউছিদের ক্ষেপণাস্ত্রগুলো অন্তত ৬৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারে। আর তাদের ড্রোন দুই হাজার কিলোমিটার অতিক্রম করতে পারে। ফলে তারা উত্তমাশা অন্তরীপে সফল হামলা চালাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com