শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

মা হারালেন পূজা চেরি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২০ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই। পূজার মায়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বললেন, ‘ঝর্না আন্টি (পূজা চেরীর মা) আর নেই। সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, আজ রবিবার বেলা ১১টায় প্রয়াত হন পূজার মা ঝর্না রায়। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলে তিনি। এ ছাড়া কয়েকদিন ধরে অসুস্থও ছিলেন।

বেশ কয়েক দিন আগে, মায়ের অসুস্থতার জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট দেন পূজা চেরি। অবশ্য তার কয়েক দিন পরে সবাইকে ধন্যবাদ দিয়ে জানান যে, মাকে বাসায় নিয়ে গেছেন। তারপর আজই এলো মৃত্যু সংবাদ।

এদিকে, মা ঝর্না রায় ছিলেন পূজার সারাক্ষণের সঙ্গী। সেই মাকে হারিয়ে ভেঙে পড়েছেন নায়িকা। তার মায়ের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে খুলনায়। সেখানেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মায়ের জন্য দোয়া চেয়েছেন পূজা।

উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা। এ ঈদে মুক্তির অপেক্ষায় আছে তার ‘লিপস্টিক’ সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com