বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

চট্টগ্রামের জুতার কারখানার আগুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১২০ বার

চট্টগ্রাম নগরীর বায়েজিদে টেক্সটাইল এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শুক্রবার বিকেল ৫টা ৫৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে আজ বিকেল ৪টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানায় ফায়ার সার্ভিস।

বায়েজিদ ফায়ার স্টেশন সূত্রে আরো জানা গেছে, ছয়তলা কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com