বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন কৃতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১১৮ বার

কয়েক দিন আগে নির্বাচনী রাজনীতির মাঠে নেমেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।এবার নাকি তার পথেই হাঁটছেন অভিনেত্রী কৃতি শ্যাননও। সম্প্রতি বলিপাড়ায় এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। এই প্রসঙ্গেই মুখ খুলেছেন কৃতি।

এই অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনো ভাবিনি। যতক্ষণ না আমার মনের ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি, ততক্ষণ সে কাজ করতে পারব বলে মনে করি না। সেই ডাকটা না এলে আমি সেটা করি না। হ্যাঁ, এবার যদি কোনোদিন আমার মন সায় দেয়, তা হলে রাজনীতিতে যোগ দেব।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক খবরে জানিয়েছে, রাজনীতিতে নামছেন বলিউড তারকা কৃতি শ্যানন। এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম তিনি। একের পর এক কাজের প্রস্তাব। সম্প্রতি তার ও শহীদ কাপূর অভিনীত সিনেমা ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে মোটের উপর ভালোই ফল করেছে।

খুব শিগগিরই মুক্তি পাবে অভিনেত্রীর ‘ক্রু’ সিনেমাটি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার প্রচার। এর মাঝেই নতুন জল্পনা নির্বাচনে লড়বেন অভিনেত্রী। ভোটের আগে অবশ্য বিষয়টি পরিষ্কার করলেন করলেন কৃতি।

এদিকে গত বৃহস্পতিবারই মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিন্ডেসেনা দলে যোগ দিয়েছেন গোবিন্দ। সূত্রের খবর, লোকসভা ভোটে মুম্বাই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাকে। এরপর আরও একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কাপূর পরিবারের দুই কন্যা, কারিশমা ও কারিনাও নাকি লড়বেন আসন্ন লোকসভা নির্বাচনে!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com