রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ

গ্যাংস্টারের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণ যুক্তরাষ্ট্রের ইউটিউবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০৮ বার

গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে হাইতিতে অপহরণের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক ইউটিউবার। এখন তার মুক্তিপণের জন্যও চাওয়া হচ্ছে বড় অঙ্কের অর্থ।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অপহরণের শিকার ওই ইউটিউবারের নাম অ্যাডিসন পিয়েরে মালুফ। হাইতিতে গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন তিনি।

জর্জিয়ার বাসিন্দা মালুফ ইউটিউবে ‘ইউরফেলোআরব’ অথবা ‘আরব’ হিসেবে পরিচিত। গ্যাংস্টারদের সাক্ষাৎকার নিতে হাইতিতে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যে গত ১৪ মার্চ ৪০০ মাওজো গ্যাংয়ের সদস্যরা তাকে অপহরণ করেন।

মালুফের সঙ্গে হাইতিয়ান এক নাগরিককেও অপহরণ করা হয়। অপহরণকারীরা মালুফের মুক্তির জন্য ৬ লাখ ডলার দাবি করছে। তাদের এরই মধ্যে ৪০ হাজার ডলার দিয়েছেন মালুফের পরিবার।

মার্কিন এই ইউটিউবারের ইউটিউব চ্যানেলে ১৪ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তিনি বিশ্বের বিপজ্জনক স্থানগুলো ভ্রমণ করে থাকেন।

সম্প্রতিক বেশ কয়েকটি অ্যাডভেঞ্চারে অংশ নিয়েছেন মালুফ। যার মধ্যে একটি মেক্সিকান ড্রাগ কার্টেল পরিদর্শন করা এবং সেখানে তার অভিজ্ঞতা সম্পর্কে ভিডিওগুলির একটি সিরিজ তৈরি করা।

মালুফের নিখোঁজ হওয়ার খবর অনলাইনে ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী লালেম নিশ্চিত করেছেন যে, তার বন্ধুকে জিম্মি করা হয়েছে এবং মুক্তির জন্য প্রচেষ্টা চলছে।

গত ১০ মার্চ হাইতি যাওয়ার আগে মালুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি বেঁচে থাকি, তা হবে ঈশ্বরের মহিমা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com