রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ

সিরিয়ার জনাকীর্ণ বাজারে গাড়িবোমা হামলায় নিহত ৮

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০৭ বার

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর একটি বাজারে গাড়ি বোমা হামলায় অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। আজ রবিবার সকালে জনাকীর্ণ ওই  বাজারে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। খবর বিবিসির।

 

তুরস্কের সীমান্তবর্তী আলেপ্পো প্রদেশের আজাজ শহরের সবচেয়ে বড় মার্কেটটি টার্গেট করেই গাড়িবোমা হামলা চালানো হয়। এলাকাটি কুর্দি অধ্যুষিত। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে সকাল থেকেই মার্কেটটিতে ভিড় করে ছিলেন স্থানীয় মানুষজন। তাছাড়া তুরস্কের সীমান্তবর্তী হওয়ায় পণ্য আনা নেওয়ার রুট হিসেবেও বাজারটি খুবই ব্যস্ত।

হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মার্কেটের বেশির ভাগ বোমা বিস্ফোরণের আগুনে পুড়ে গেছে। সামনে রাস্তায় লাশের সারি।

বোমার বিস্ফোরণে ও আগুন লেগে যাওয়ার পরপরই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে দ্রুত অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীরা ছুটে আসেন।

গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল হোয়াইট হেলমেট জানিয়েছে, নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

আজাজ শহরটি মূলত তুরস্কপন্থী কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে। মিলিশিয়া গোষ্ঠীটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছে।

মূলত ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই সিরিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে সরকারবিরোধী বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী। এই যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুহারা হয়েছে লাখ লাখ সিরিয়ান। বছরের পর বছর ধরে চলা যুদ্ধে নড়বড়ে হয়ে পড়েছে সিরিয়ার অর্থনৈতিক অবস্থা।

এরইমধ্যে সীমান্ত এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত শুক্রবার রাতেই আলেপ্পো শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com