রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার

হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। বেরিয়ে এসেছে ইনিংসের লেজ। পাঁচ শতাধিক রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় আড়াই শ’ ছোয়ার আগেই নেই ৭ উইকেট! ভেঙেছে সাকিব-লিটনের প্রতিরোধও। সব মিলিয়ে আরো একবার বড় পরাজয়ের খুব কাছেই টাইগাররা।

সোমবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংস থেকে ৩৫৩ রানের লিড থাকায় লক্ষ্য দাঁড়ায় ৫১১ রান।

রেকর্ড রান তাড়া করতে নেমে ৫০ পেরোতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দলীয় ৩৭ রানে প্রতাভ জায়সুরিয়ার শিকার হন মাহমুদুল হাসান জয়। ৩২ বলে ২৪ রান আসে তার ব্যাটে। ১৯ রানে ইনিংস শেষ হয় জাকির হাসানের।

তিনে নেমে সিরিজে প্রথমবার দুই অংকের ঘরে পৌঁছালেও ২০ রানের বেশি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তবে মুমিনুল হক ধরে রাখেন হাল। তুলে নেন ফিফটিও। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি, ৫৬ বলে ৫০ রানেই শেষ হয় তার ইনিংস।

১৩২ রানে ৪ উইকেট হারানোর পর সাকিব-লিটন জুটি খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালায়। তবে দু’জনের কেউই পারেননি ইনিংস বড় কর‍তে৷ দলীয় সংগ্রহ ২ শ’ ছোঁয়ার আগেই ফেরেন দু’জনে। সাকিব ৩৬ ও লিটন ফেরেন ৩৮ রানে।

দ্রুত ফেরেন তরুণ শাহাদাত দিপুও, ৩৪ বলে ১৫ রান করেন তিনি। এই মুহূর্তে ২৯ রানে ব্যাট করছেন মিরাজ। তার সাথী তাইজুল ইসলাম (৪)। দলীয় সংগ্রহ ৭ উইকেটে ২৪৭। এখনো প্রয়োজন ২৬৪ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com