শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০১ বার

পাকিস্তানে আগামী ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। পরের দিন ৯ এপ্রিল সন্ধ্যায় চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা। এ সময় অন্তত ৫০ মিনিট চাঁদটি আকাশে থাকবে। পাকিস্তানের উত্তরাঞ্চল ছাড়া অন্য সব অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে।

গত ১১ মার্চ পাকিস্তানে রমজান মাসের চাঁদ দেখা গিয়েছিল। ফলে পর দিন ১২ মার্চ থেকে শুরু হয়েছিল রোজার মাস। যদি ৯ এপ্রিল রাতে শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে দেশটিতে এবার রোজা হবে ২৯টি।

সৌদি আরব, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ জানিয়েছে, ওই অঞ্চলে ১০ এপ্রিল ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাদের রোজার সংখ্যা হবে ৩০টি।

সাধারণত সৌদি আরবের ঈদ উদযাপনের পরের দিনই এই অঞ্চলে ঈদ হয়ে থাকে। এই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ১১ এপ্রিল পবিত্র ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, আরবি বর্ষপঞ্জিতে পর পর ৩ মাস ২৯ দিনের হয় না। আগের দুই মাস ২৯ দিনের হওয়ায় রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল। এ হিসেবকে সামনে রেখেই এবারের ঈদুল ফিতরের ছুটির তালিকা করেছে সরকার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com