রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ভূমিকম্পের পর জাপান, তাইওয়ান আর ফিলিপাইনে সুনামির হুঁশিয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১১১ বার

তাইওয়ানে ৭.৫ মাত্রার বড় ধরনের একটি ভূমিকম্প আঘাত হানার পর জাপান, তাইওয়ান ও ফিলিপাইনের দিকে সুনামি ধেয়ে আসার হুঁশিয়ারি দেয়া হয়েছে। লোকজনকে দ্রুত উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

জাপানের আবহাওয়া বিভাগ (জেএমএ) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় (০০.০০ জিএমটি) ৭.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

জেএমএ জানায়, ওকিনাওয়া আইল্যান্ড, মিয়াকোজিমা আইল্যান্ড এবং ইয়ায়েমা আইল্যান্ড থেকে দ্রুত লোকজনকে সরিয়ে নেয়া দরকার। এসব এলাকায় তিন মিটার (৯.৮ ফুট) উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

সংস্থাটি জানায়, সুনামির ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসছে। লোকজনকে সরিয়ে নেয়ার কাজ যত দ্রুত সম্ভব করা উচিত। ঢেউগুলো বারবার আঘাত হানবে।

তাইওয়ানে ভূমিকম্পের ফলে ভূমিধস দেখা গেছে। তবে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক বিবরণ পাওয়া যায়নি।

ফিলিপাইনেও সুনামির ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com