শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বাংলাদেশে সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায় চীন। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠককালে একথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিনিয়ত গভীর হচ্ছে এবং পারষ্পরিক বাস্তবধর্মী সহযোগিতায় কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে।

ইয়াও ওয়েন আর বলেন, বর্তমানে চীন ও বাংলাদেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক গুরুতর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী চীন।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ চীন। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে সমর্থন দিবে চীন। বাংলাদেশের `ভিশন ২০৪১‘ও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনেও চীন সহযোগিতা করবে।

এ ছাড়া বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন নিয়েও কথা হয় এসময়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com