শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মার্কিন-ভারত প্রতিরক্ষা বাণিজ্য দাঁড়াবে ১৮০০ কোটি ডলারে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৪৯০ বার

এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বাণিজ্য ১৮০০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে পেন্টাগন। আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়া দিল্লিতে নবম ইন্ডিয়া-ইউএস ডিফেন্স টেকনোলজিস অ্যান্ড ট্রেড ইনিশিয়েটিভের (ডিটিটিআই) বৈঠক বসার কথা রয়েছে। সেই বৈঠককে সামনে রেখে প্রতিরক্ষা বাণিজ্যের ওই পূর্বাভাষ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইনমেন্ট-বিষয়ক প্রতিরক্ষা আন্ডার সেক্রেটারি ইলেন এম লর্ড বলেছেন, ভারতের সাথে অংশীদারিত্ব শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর সম্পর্ক ও সহযোগিতাও বৃদ্ধি করতে চায় তারা। পেন্টাগনে তিনি বলেন, ২০০৮ সালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বাণিজ্য কার্যত ছিল শূন্য। তবে এ বছরের শেষ নাগাদ তা ১৮০০ কোটি ডলারে পৌঁছবে।

আগামী সপ্তাহে নয়া দিল্লিতে ডিটিটিআইয়ের যে বৈঠক হওয়ার কথা রয়েছে, তাতে সহসভাপতিত্ব করার কথা রয়েছে ইলেন এম লর্ডের। তার সাথে সহসভাপতিত্ব করার কথা রয়েছে ভারতের প্রতিরক্ষা সুরক্ষাবিষয়ক সচিব অপূর্ব চন্দ্রের। ইলেন এম লর্ড বলেছেন, যেহেতু ডিটিটিআইতে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই আমি ভারতের সাথে প্রতিরক্ষাবিষয়ক বড় ধরনের অংশীদারিত্বের জন্য কাজ অব্যাহত রাখতে খুব উদ্বেলিত। তিনি আরো বলেছেন, গত আগস্টে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ট্রেড অথরিটি টায়ার-১ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com