রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বকাপের জন্য ৩০ ক্রিকেটারকে ভিসা করাচ্ছে বিসিবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৬২ বার

আগামী জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের আগে আমেরিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ ও সিরিজকে সামনে রেখে ৩০ জন ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ভিসা আমরা অলমোস্ট ৩০ জনের করিয়েছে। ২৭ থেকে ৩০ জনের করে রাখা হচ্ছে। এর মধ্যে ফাইনাল ১৫ জন (বিশ্বকাপ স্কোয়াড) যারা হবে সেটা হয়তো পরে জানা যাবে।’

jalal unusবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা প্রসঙ্গে জালাল ইউনুস আরও বলেন, ‘সময় আছে। দলটা আমরা এখন সময় নেব। সিরিজগুলো শেষ হোক, খেলাগুলো শেষ হোক। এর মধ্যে আমরা জানতে পারবো। আমরা নির্বাচক ও কোচের সঙ্গে আলাপ করে বিশ্বকাপ দল ঘোষণা করবো। ১৬ মে দল যাবে। টিম যাওয়ার আগে আমরা ডেফিনিটলি দল ঘোষণা করবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com