রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করলেন ২৩ ক্রিকেটার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে বছর শুরু করেছিল বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই ফিরতে হয় আন্তর্জাতিক ক্রিকেটে। শুরু হয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বি-পক্ষীয় সিরিজ। চলতি সপ্তাহে শেষ হয়েছে সেই মিশনও। তবে বসে থাকার সুযোগ নেই টাইগারদের। ব্যস্ত সূচিতে ঠাঁসা আগামী।

শুধু কি দ্বি-পক্ষীয় সিরিজ, আছে বৈষ্ণিক আসরও। জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে বসবে এবারের আসর। সেই আসরকে সামনে রেখে এখন থেকেই ভাবতে হচ্ছে বাংলাদেশকে, রাখতে হচ্ছে যথাযথ প্রস্তুতি।

বৃহস্পরিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের অ্যাকাডেমি ভবনেও চলে তেমনি এক প্রস্তুতি। যেখান থেকে ক্রিকেটাররা পরিপাটি হয়ে দু’টি বাসে পৌঁছান যুক্তরাষ্ট্রের দূতাবাসে। অর্থাৎ বিশ্বকাপের ধকল কমাতে ভিসার কার্যক্রম আগেই সেরে ফেলছেন তারা।

ভিসার কার্যক্রম সেরেছেন ২৩ জন ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের বাইরে দেখা গেছে আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, জাকির হাসানকে। ছিলেন আলিস আল ইসলামও।

তাছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছুটি নিয়ে দেশে ফেরা মুস্তাফিজুর রহমানও ছিলেন ভিসা আবেদনকারীদের তালিকায়। মূলত ভিসার প্রক্রিয়া সারতেই তিনি জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরেন।

এদিন ২৩ ক্রিকেটার ভিসার আবেদন করলেও আগে থেকে ভিসা আছে আরো পাঁচজনের।

সব মিলিয়ে বলা যায়, এই ক্রিকেটারদের নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও একই কথা জানান। তিনি বলেন, ‘ভিসা তো ২৭-৩০ জনের মতো করে রাখা হচ্ছে। এখান থেকে চূড়ান্ত ১৫ জানতে পারবেন পরে।’

ভিসা আবেদনকারীরা হলেন :
নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, হাসান মাহমুদ, লিটন দাস, তাওহিদ হৃদয়, খালেদ আহমেদ, জাকির হাসান।

যাদের ভিসা আছে :
সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com