রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

এই যুদ্ধ শেষ করুন : ইসরাইলকে ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার

ইসরাইলকে গাজা যুদ্ধ দ্রুত শেষ করার জন্য অনুরোধ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, দ্রুতই গাজার চলমান যুদ্ধের ইতি টানুন। অন্যথায় পিআর (জনসংযোগ) যুদ্ধে একেবারেই হেরে যাবেন। শুক্রবার (৫ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইটকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, অবিলম্বে চলমান গাজা যুদ্ধ শেষ করুন। দ্রুতই এসব রক্তপাতের অবসান ঘটাতে হবে। দেশে শান্তির পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় জনসংযোগ যুদ্ধে ইসরাইলকে হেরে যেতে হবে।

তিনি আরো বলেন, গাজায় ইসরাইল যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে আমি সন্তুষ্ট নই। কারণ, ইসরাইলকে অবশ্যই বিজয়ী হতে হবে। নিজের দেশে স্থিতিশীলতা আনতে হবে। কিন্তু এই যুদ্ধ দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়ে যাচ্ছে। তাই খুব দ্রুতই এই যুদ্ধ শেষ করতে হবে।

মার্কিন সাবেক এই প্রেসিডেন্ট ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ‘অপর্যাপ্ত’ বলে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। একসাথে গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইসরাইলি বাহিনীর সমর কৌশল নিয়েও আপত্তি তুলেছেন।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি হামলায় এই পর্যন্ত ৩০ হাজারের বেশি ফিলিস্তিনিকে নিহত হয়েছে।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com