বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৫০ বার

নিজ দেশের ও সারাবিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে এই শুভেচ্ছা জানান তিনি।

ভিডিও বার্তার শুরুতেই তিনি সকল মুসলিমকে ‘আসসালামু আলাইকুম’ জানান। তিনি বলেন, আজ থেকে কানাডা ও বিশ্ব মুসলিমদের রমজান শুরু হচ্ছে। পুরো মাস জুড়ে তারা ইবাদত করবে ও রোজা রাখবে। আমি জানি এই মধ্যে দিয়ে মানুষ তাদের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবে।

তিনি আরো বলেন, নিঃসন্দেহে এ বছরের রমজান বাকি বছরগুলো থেকে আলাদা হবে। মুসলিম ক্যানাডিয়ানরা দেশ ও জাতিকে শক্তিশালী করতে সব সময় সহযোগিতা করেছে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। এই করোনা মহামারি যুদ্ধে ইসলামিক নানা সংগঠন, আন্তর্জাতিক সংস্থা ও রিলিফ ফাউন্ডেশন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করেছে।

সকল রোজাদারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদের অবদান স্বীকার করছি যারা রোজা রেখেও সেবা দিয়ে যাবেন।

তিনি সকলকে করোনাভাইরাস প্রকোপের জন্য রমজানে আত্মীয় ও পরিচিতদের সাথে অনলাইনে যোগাযোগের উপদেশ দিয়েছেন। এছাড়াও সাপ্তাহিক বাজারকালীন সময়ে ন্যূনতম দুই মিটার দুরত্ব বজায় রাখতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com