বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

খান ইউনিসে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার

গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম বিগ্রেড দাবি করেছে, তারা বেশ কয়েকজন ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে।

গাজা উপত্যকার এই এলাকায় কয়েক মাস ধরে যুদ্ধ চলছে। অক্টোবরে হামলা শুরুর পর থেকেই এখানে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। কিন্তু এখনো ঘন বসতিপূর্ণ এই এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

কাসসাম বিগ্রেড এক বিবৃতিতে দাবি করেছে, তারা আজ-জান্না এলাকায় ৯ ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে। এলাকাটি ইসরাইলের সীমান্ত-লাগোয়া। নগরীর অন্যান্য স্থানেও লড়াই চলছে। ওইসব এলাকায় আরো অন্তত পাঁচ ইসরাইলি সৈন্যকে হত্যা করার দাবি করেছে কাসসাম ব্রিগেড। তারা কয়েকটি ইসরাইলি ট্যাংককে টার্গেট করার দাবিও করেছে।

তবে ইসরাইলি বাহিনী এখনো তাদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

খান ইউনিস থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টিমদের সরিয়ে নিতে নগরীর পূর্ব দিকে তিনটি ইসরাইলি হেলিকপ্টার অবতরণ করেছে।

এদিকে ইসরাইল শনিবার দাবি করেছে, তারা গাজা থেকে এক অপহৃতের লাশ উদ্ধার করেছে। তার নাম ইলাদ কাতজির। তিনি ৪৭ বছর বয়স্ক এক ইসরাইলি কৃষক। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের হাতে তিনি বন্দী ছিলেন। মধ্য জানুয়ারিতে তাকে মাটি চাপা দেয়া হয় বলে জানানো হয়েছে। এ ব্যাপারে তাদের মিত্র হামাস কোনো মন্তব্য করেনি।

এদিকে যুদ্ধ ষষ্ট মাসে পড়ার ফলে ইসরাইলে পণবন্দীদের মুক্তির দাবিতে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। বিক্ষোভকারীরা পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com