শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ঢাকার আকাশে মেঘ গুড় গুড়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার

রাজধানী ঢাকায় সকাল থেকেই মেঘলা আকাশ। ঝিরি ঝিরি বৃষ্টি ঝরছে। আকাশ ভেঙে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও তা হচ্ছে না। তবে ঝিরি ঝিরি বৃষ্টির সাথে বয়ে যাওয়া বাতাস কিছুটা স্বস্তি এনে দিচ্ছে রাজধানীবাসীকে।

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে তীব্র গরমে হাঁসফাঁস করছিল মানুষ। এ অবস্থায় ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির সুখবর দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকা এক আবহাওয়া পূর্বাভাসে এ খবর জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ; বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ সারাদেশে তাপমাত্রা কমতে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com