সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

কলেরা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা, ফেরি ডুবে ৯০ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে একটি ফেরি ডুবে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।কলেরা থেকে বাঁচতে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার সময় গতকাল রবিবার এ দুর্ঘটনা ঘটে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, মাছ ধরার একটি নৌকাকে ফেরি হিসেবে ব্যবহার করা ওই জলযানটি ১৩০ জন লোককে নিয়ে নামপুলা প্রদেশের একটি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করেছিল। এ সময় যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ফেরিটি ডুবে যায়।

নামপুলার স্বরাষ্ট্র সচিব জাইমে নেতো বলেন, ‘নৌযানটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল। এ কারণেই সেটি ডুবতে শুরু করে। ফেরিডুবির ঘটনায় ৯১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।’

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা পাঁচজনকে জীবিত উদ্ধার করেছেন। আরও লোক উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাগরের প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়েছে।

অধিকাংশ লোকজন দেশটির মূল ভূখণ্ড থেকে কলেরা আতঙ্কে পালিয়ে যাচ্ছিলেন বলে জানান জাইমে নেতো।

তিনি আরও জানান, তদন্তকারীরা ফেরিডুবির ঘটনা তদন্ত করছে। জীবিত যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি তথ্য অনুসারে, দেশটিতে পানিবাহিত রোগে ১৫ হাজার লোক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। অক্টোবর থেকে মারা গেছে ৩২ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com