সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

হামাস প্রস্তাব বিবেচনা করছে, তবে ইসরাইল এখনো একগুঁয়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা কায়রো প্রস্তাব খতিয়ে দেখছে। তারা জানায়, ইসরাইল এখনো ‘একগুঁয়ে’ রয়ে গেলেও তারা তা বিবেচনা করছে।

হামাসের বিবৃতিতে মধ্যস্ততাকারীদের প্রশংসা করা হয়। তবে এতে বলা হয়, তাদের কোনো দাবির প্রতি সাড়া দেয়নি ইসরাইল।

বিবৃবিতে বলা হয়, এসব উদ্বেগ সত্ত্বেও হামাস নেতারা সর্বশেষ প্রস্তাব অধ্যয়ন করছে এবং ‌’তা সম্পন্ন হওয়ামাত্র মধ্যস্তততাকারীদের অবগত করবে।’

হামাস যেসব দাবি জানিয়ে আসছে, সেগুলোর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি (এর অর্থ হলো যুদ্ধের অবসান), উত্তর গাজায় ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফেরার সুযোগ দেয়া, গাজা থেকে পুরোপুরি ইসরাইলি সৈন্য প্রত্যাহার করা। এছাড়া বন্দী বিনিময় এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করার বিষয়গুলোও অন্তভুক্ত রয়েছে।

ইসরাইল বার বার করে বলছে, তারা লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত যুদ্ধে বিরতি দেবে না। এগুলোর মধ্যে রয়েছে সকল বন্দীকে উদ্ধার, হামাসকে নির্মূল করা।

মধ্যস্ততাকারীরা আশাবাদী
মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্তততাকারীরা একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে আশাবাদী হলেও দু’পক্ষের মধ্যে এখনো বড় ধরনের বিরোধ রয়ে গেছে।

আলোচনার ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি।তবে আলোচনার জন্য ইসরাইলি প্রতিনিধিরা কায়রো রয়েছেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com