শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর কমান্ডার নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে একজন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কমান্ডার হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহত ওই কমান্ডার ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছিলেন বলেও দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে একটি বিমান হামলা চালিয়েছে। এতে একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে নিহত কমান্ডারকে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের আলী আহমেদ হাসিন বলে শনাক্ত করা হয়েছে।

গোষ্ঠীটি তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে একই নামে তাদের এক যোদ্ধা নিহত হবার কথা বলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলায় আরও দুজন নিহত হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com