বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ট্রাম্পের বক্তব্যের পর জীবাণুনাশক ব্যবহার নিয়ে সতর্কবাণী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৩৪৮ বার

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মানব শরীরে জীবাণুনাশক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি প্রধান জীবাণুনাশক নির্মাতা প্রতিষ্ঠান। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে জীবাণুনাশক ব্যবহারের পরামর্শ দেয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এই সতর্কবাণী দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি রেকিট বেনকিজারের মতে, কোনো অবস্থাতেই তাদের তৈরি পণ্য শরীরের ইনজেকশন হিসেবে প্রয়োগ বা খাওয়া উচিত হবে না।

জীবাণুনাশক বা এ জাতীয় উপাদানগুলো বিষাক্ত হতে পারে। এগুলো শরীরের সংস্পর্শে এলে ত্বক, চোখ বা শ্বাসকষ্টজনিত সমস্যারও তৈরি করতে পারে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে করোনাভাইরাস বিষয়ক একটি টাস্কফোর্সের ব্রিফিংয়ে একজন কর্মকর্তা মার্কিন সরকারের একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। যেখানে তুলে ধরা হয় যে, সূর্যালোক ও তাপের সংস্পর্শে এলে করোনাভাইরাস দুর্বল হয়ে পড়ে। সেখানে আরো বলা হয়, লালা বা শ্বাসতন্ত্রের তরলে থাকা ভাইরাসের জীবাণু পাঁচ মিনিটেই মেরে ফেলতে পারে জীবাণুনাশক ব্লিচ।

তখন ডোনাল্ড ট্রাম্প, অতিবেগুণি রশ্মি বা শক্তিশালী আলো ব্যবহার করে চিকিৎসা করা যায় কিনা, তা নিয়ে আরো গবেষণার পরামর্শ দেন।

সেই সাথে ইনজেকশন দিয়ে জীবাণুনাশক শরীরে প্রবেশ করিয়ে কিছু করা যায় কিনা, তাও পরীক্ষা করে দেখতে বলেন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com