বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১০২ বার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। এর আগে সোমবার দেশটির কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হয়েছে। ফলে আজ বুধবার সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন শেষে জামাতে ঈদের নামাজ আদায় করেন। বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কায়, এতে ইমামতি করেন- শেখ সালেহ্ বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় ৬টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।

মদীনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ৬টা ১৯ মিনিটে। সেখানে নামাজের ইমামতি করেন শেখ আহমাদ হুজাইফি।

এদিকে রাজধানী রিয়াদের কেন্দ্রীয় ইমাম তর্কি বিন আব্দুল্লাহ্ মুহাম্মদ আল সৌদি মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজে অংশ নেন। মসজিদ চত্বরে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৭ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com