বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ঈদে দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার

দেশে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এ দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে—এটা আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে। গত ঈদেও বন্ধ ছিল মেট্রো চলাচল।’

নাজমুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ঈদের দিন বন্ধ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এতে করে দুই দিন বন্ধ থাকবে। এর বাইরে সময়সূচি মেনেই চলবে মেট্রোরেল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com