রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে এ হামলা চালানো হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানান, হামলায় ভবন, গাড়ি এবং পৌরসভার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত থাকায় বেশ কয়েকজন লোক আহতও হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, মিত্রদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা সহায়তার জন্য নতুন করে আহ্বান জানানো হয়েছে।

চেরনিহিভের ভারপ্রাপ্ত মেয়র অলেক্সান্ডার লোমাকো বলেন, স্থানীয় সময় সকাল ৯টার পর শহরের একটি ব্যস্ততম অংশে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর লোকজন বাস থেকে নেমে নিরাপদ স্থানে যেতে ছুটতে থাকে। আহতদের চিকিৎসায় জরুরি পরিষেবা সংস্থাগুলো এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে যায়।

রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা চালানো হয়।
সূত্র : আল-জাজিরা ও বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com