রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

এখনো স্বাভাবিক হয়নি দুবাই বিমানবন্দর

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার

তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচের একাধিক দেশ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে সৃষ্টি হয়েছে বন্যা। পানিতে ডুবে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল বুধবার বিমানবন্দর ডুবে যাওয়ার এক ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের দ্বিতীয়-ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিতদুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বন্যার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বেশ কয়েকটি ‘অপারেশনাল চ্যালেঞ্জের’ মুখে পড়েছে। তাই একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বিমানবন্দরে আসতে মানা করেছে কর্তৃপক্ষ।

দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের অন্যত্র, প্রতিবেশী দেশ বাহরাইন ও ওমানে দেখা দিয়েছে বিরল বন্যা।   গত সোমবার ভোররাত থেকে উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। সংযুক্ত আরব আমিরাতের সরকারি তথ্য অনুযায়ী, এবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার দিনের শেষভাগ পর্যন্ত দুবাইয়ে ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিমানবন্দরের ভিডিওতে জলাবদ্ধ রাস্তায় উড়োজাহাজ অবতরণ করতে দেখা যায়।  বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, তারা ‘খুবই চ্যালেঞ্জিং অবস্থার’ সম্মুখীন। এলাকাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় একান্ত প্রয়োজন ছাড়া কাউকে বিমানবন্দরে আসতে মানা করেছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com