রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার

গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরো কয়েকজন ইসরাইলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। পরোয়ানা জারির খবর শুনে ইসরাইলে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি টেলিভিশনের খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

চ্যানেল ১২ নিউজ জানায়, সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী, বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ ‘জরুরি বৈঠক’ করেছেন।
খবরে কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়েই বলা হয়, অদূর ভবিষ্যতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, এমন ইঙ্গিত পাওয়ার পরই এই সভা আহ্বান করা হয়।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজের অফিস টাইমস অব ইসরাইলকে নিশ্চিত করেছে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে।

টিভির খবরে বলা হয়, নেতানিয়াহু চলতি সপ্তাহে বিষয়টি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকের সাথেও আলাপ করে তাদের সহায়তা চেয়েছেন।

টেলিভিশনের খবরে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে কাটজ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন, কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত নেয়া হয় যে আদালতের দ্বারস্থ হতে হবে এবেং গ্রেফতারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য ‘কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের’ সহায়তা নেয়া হবে।

ইসরাইল আশঙ্কা করছে, গাজা উপত্যকায় মানবিক সঙ্কটের কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। বেশ কয়েকটি দেশ অভিযোগ করেছে, ইসরাইল আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেভা কনভেনশন লঙ্ঘন করছে।

সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com