শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলল ইরান, স্বাভাবিক তেহরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার

দেশজুড়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান। এ ছাড়া স্বাভাবিক রয়েছে দেশটির রাজধানী তেহরান। শুক্রবার ভোরে সম্ভাব্য ইসরায়েলি হামলার জের ধরে বিমান চলাচল বিঘ্নিত হয়েছিল দেশটিতে। তবে এখন পুনরায় স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

শুক্রবার ভোরে ইরানে প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরায়েল। ভোরে ইস্ফাহানে বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। রাজধানী তেহরান থেকে প্রদেশটির দূরত্ব সাড়ে ৩০০ কিলোমিটার। ইস্ফাহানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত। দেশটির অন্যতম বড় সামরিক বিমান ঘাঁটিও রয়েছে এখানে। মার্কিন কর্মকর্তারাও হামলার বিষয়টিনিশ্চিত করেছেন।

তবে এই হামলায় এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ক্ষেপণাস্ত্র নয়। বরং ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল। ইরান তা প্রতিহত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এখনো।

ইরানি বার্তাসংস্থা তাসনিম জানায়, দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com