সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে তুমুল বৃষ্টি, ডুবে গেছে রাস্তা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১০০ বার
তুমুল বৃষ্টিতে সৌদি আরবের অনেক রাস্তাঘাট ডুবে গেছে। পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে। আটকা পড়েছে অনেক গাড়ি। কোথাও গাড়ি ভেসে যাওয়ারও ঘটনা ঘটছে।

 

Image not found

প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুরমা, আল কুবাইয়াহ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির, নাজরানসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এমন ভারি বৃষ্টিপাতের ঘটনা বিরল। তবে সম্প্রতি সৌদি আরব, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে তুমুল বৃষ্টি হয়েছে। আমিরাতে দুবাইয়ে বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেক পথ। এমনকি বৃষ্টির পানিতে ডুবে গেছে বিমানবন্দরও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com