শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৬৮ বার

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোনাগাজীর এক ব্যক্তি (৩৫) ফেনী আধুনিক সদর হাপাতালে মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।

তার বাড়ি সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামে। তিনি ফেনীতে বাসা ভাড়া করে থাকতেন। জ্বর, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন তিনি।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জেলা সিভির্ল সার্জনে পাঠিয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টায় গ্রামের বাড়ি সোনাগাজীতে তার দাফন সম্পন্ন হয়েছে।

৩নং মঙ্গলকান্দি ইউনিয়েন চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com