রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান চায় চীন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, তার দেশ ফিলিস্তিন সমস্যার ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী সমাধান চায়। ২৫ এপ্রিল, বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সঙ্গে একটি বৈঠকের সময় তিনি এই কথা বলেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ওয়াং তার মালয়েশিয়ান প্রতিকক্ষ মোহাম্মদ হাসানের সঙ্গে বেইজিংয়ে একটি বৈঠকের সময় বলেছেন, ফিলিস্তিন সমস্যার ন্যায্য এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য চীন মালয়েশিয়ার সঙ্গে কাজ করতে চায়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২৩ এপ্রিল, মঙ্গলবার তিন দিনের জন্য চীন সফরে যান। ২৫ এপ্রিল, বৃহস্পতিবার সফরের শেষ দিনে তিনি ওয়াং ই এর সঙ্গে বৈঠক করেছেন।

মোহাম্মদ হাসান বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে চীনের অবস্থানের প্রশংসা করে মালয়েশিয়া। তিনি জানিয়েছেন, তার দেশ বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে। এই অঞ্চলে বিদেশী হস্তক্ষেপকে স্বাগত জানানো হবে না। প্রসঙ্গত, দক্ষিণ চীন সাগরের উপর আঞ্চলিক দাবি রয়েছে এমন কয়েকটি দেশের একটি মালয়েশিয়া।

এদিকে আসিয়ানের একটি গুরুত্বপূর্ণ সদস্য, উদীয়মান অর্থনীতি এবং মুসলিম বিশ্বের একটি ইতিবাচক ও স্থিতিশীল শক্তি হিসেবে মালয়েশিয়ার প্রশংসা করেছেন ওয়াং। তিনি বলেছেন, চীন মালয়েশিয়ার সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথের স্বার্থে কথা বলবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৬ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ৩৪ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ৭৭ হাজার ৩০০ আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি   

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com