রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

ইরাকে টিকটক তারকাকে গুলি করে হত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার
দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন ইরাকের সোশ্যাল মিডিয়া ও টিকটক তারকা গুফরান সাওয়াদি ওরফে ওম ফাহাদ। গত শুক্রবার রাতে ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলীয় জায়ুনা এলাকায় নিজের বাড়ির বাইরে গুলি করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আরো একজন নারী আহত হয়েছেন বলে জানা গেছে।

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এক নারী অজ্ঞাত হামলাকারীদের হাতে মারা গেছেন।

তার মৃত্যুর ঘটনা তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক বন্দুকধারী মোটরসাইকেলে এসে গাড়িতে থাকা সাওয়াদিকে গুলি করে হত্যা করে। বাগদাদ পুলিশের একটি সূত্র সিএনএনকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

সাওয়াদি টিকটকে জনপ্রিয় ছিলেন।

তিনি কিছুটা আঁটসাঁট পোশাকে বিভিন্ন পপ সংগীতে নিজের নাচের ভিডিও শেয়ার করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ ফলোয়ার ছিল। গত বছর তার শেয়ার করা একটি ভিডিওতে ‘জনসাধারণের শালীনতা ও নৈতিকতা’ লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ইরাকের বিচার বিভাগ। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com