মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

র‍্যাব-১১’র ১৭ সদস্য করোনায় আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৩৮ বার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এর দফতরের ১৭ জন সদস্যের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘র‍্যাবের সদস্যদের মধ্যে উপসর্গ দেখা দিলেই হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে রাখা হচ্ছে। এ মুহূর্তে র‍্যাবের ৩৯ জন সদস্য আইসোলেশনে আছে। তাদের মধ্যে ১৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আর এ ১৭ জন কোভিড-১৯ পজেটিভ।’

তিনি বলেন, ‘আমার সহকর্মীরা আক্রান্ত হচ্ছেন তাই আমিও নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে।’

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, মূলত র‍্যাবের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছেন। ফলে র‍্যাবের কেউ যদি আক্রান্ত হয় তার থেকে যেন অন্যদের মধ্যে ছড়াতে না পারে সেজন্য নমুনা পরীক্ষা করা হয়।

এ পর্যন্ত র‍্যাবের-১১ এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছেন। তার মধ্যে ১৭ জন কোভিড-১৯ পজেটিভ আর অন্যদের নেগেটিভ এসছে। ১২১ জনের রিপোর্ট এখনও আসেনি।

গত ২৫ মার্চ রাতে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই র‍্যাব-১১ এর সদস্যরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, মানুষকে সচেতন করা, কর্মহীন ও অনহারে থাকা মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com