শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬ ২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার শারলোটে সোমবার দুর্বৃত্তের গুলিতে আইন-শৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেপুটি মার্শাল এবং অপর দুজন স্থানীয় টাস্ক অফিসার। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর আরো আট অফিসার এসময় আহত হয়েছেন। এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সময় এ ঘটনা ঘটে।

শারলোট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জেনে জেনিংস সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, গোলাগুলির এই ঘটনা তার ৩২ বছরের ক্যারিয়ারে সবচেয়ে মর্মান্তিক বিষয়।

জেনিংস বলেন, জনৈক অপরাধীর কাছে আগ্নেয়াস্ত্র থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারির জন্য টাস্ক ফোর্সের সদস্যরা সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ামাত্র তারা ‘শক্তিশালী রাইফেলের’ গুলির মুখে পড়েন। যার বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে গিয়েছিলেন, তিনিই বাড়ির সামনে থেকে তাদের ওপর গুলি চালিয়েছেন। তিনি নিহতদের নাম প্রকাশ করেননি। তবে জানান যে আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাদার্স নামের এক ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টা এবং ডাকাতির মামলা ছিল। তিনিই গুলি চালিয়েছেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে মারাত্মক আহত হয়ে তিনি মারা যান।

আইন-শৃঙ্খলা বাহিনী পরে অভিযান চালিয়ে দুজনকে ঘটনাস্থল থেকে আটক করে। তাদের একজন ১৭ বছর বয়সী, অপরজন নারী। তারাও সন্দেহভাজন কিনা তা জেনিংস জানাননি।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com