বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সিলেট ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বাংলাদেশ ডেইলি অনলাইন:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩৯ বার

সিলেট ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো দুইজন আহত হন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট-ভোলাগঞ্জ ও সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০), পিকআপচালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধোপাগুলের লালবাগ নামক স্থানে দুপুর দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের (ঢাকা মেট্রো-ঢ-১৮-৫৪৩৬) সাথে বিপরীত দিকে থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসা নিহত হন। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমনাী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তাদেরকে আটক করতে পুলিশ কাজ করছে। ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে রয়েছে।

এছাড়া মঙ্গলবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার তগলী নামক স্থানে মাছ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৯-২৩২১) ও সিমেন্ট বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ন-১৯-২৩২১) সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক হৃদয় মিয়া ও হেলপার রিপন মিয়া নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com