রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দাম বাড়ল জ্বালানি তেলের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৪৬ বার

জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। গতকাল সোমবার বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ দাম বাড়ানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৬ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫০ টাকা এবং অকটেনের দাম প্রতি লিটারে ১২৬ টাকা থেকে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনঃনির্ধারিত এ মূল্য ১ মে থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, ভারতের কলকাতায় বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম ৯০ দশমিক ৭৬ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৩০ দশমিক ৬৯ টাকা এবং পেট্রল প্রতি লিটার ১০৩ দশমিক ৯৪ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯ দশমিক ৬৭ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com