শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৫৩৩ বার

রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেনÑ জাহাঙ্গীর আলম (৫০) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩৭)। গতকাল ভোরে কোনাপাড়া আলামিন রোডে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে, ঘরের পাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে স্বামী-স্ত্রী মারা যান।
মৃতের স্বজনরা জানিয়েছেন, ভোর ৫টায় জাহাঙ্গীর চাপকলে গোসল করতে যান। এ সময় টিনশেডের ওপর থেকে জিআই তার জাহাঙ্গীরের গায়ের ওপর এসে পড়ে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানে স্ত্রী আকলিমা তাকে ছাড়াতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সকাল ৬টায় জাহাঙ্গীর মারা যান। আর বেলা দেড়টায় মারা যান আকলিমা।
ওই দম্পতির ছেলে ফোরকান জানান, তার বাবা জাহাঙ্গীর রাজমিস্ত্রি ছিলেন। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি থানার বালিপাড়ায়।
পুলিশের ডেমরা জোনের সিনিয়র এসি রবিউল ইসলাম রবি বলেন, টিনশেড ওই ঘরের মাঝ দিয়ে সরু রাস্তা, দু’পাশেই টিনের ঘর। তা পার হয়ে সবাই গোসল করতে যান। সরু ওই পথের উপর দিয়ে বিভিন্ন ঘরে বিদ্যুতের তার গেছে। জানা গেছে, ওই পথে যাতায়াতে আগেও অনেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com